স্পাইডার-ম্যান হল একটি কাল্পনিক কমিক চরিত্র। এর স্রষ্টা হলেন মার্ভেল কমিকসের প্রধান সম্পাদক, লেখক স্ট্যান লি ও কার্টুনিস্ট স্টিভ ডিটকো। স্পাইডারম্যান প্রথম প্রকাশিত হয় ১৯৬২ সালের আগস্ট মাসে এমেইজিং ফ্যান্টাসির ১৫তম সংখ্যায়। তাকে দেখানো হয় একজন টিনএজার হিসেবে যে তার পিতৃব্য আঙ্কেল বেন ও আন্ট মে এর ঘরে বেড়ে উঠেছে। এ বয়সে তাকে বয়োসন্ধিক্ষণের সাথে সাথে মুখোশধারী দস্যুদের সাথে সংগ্রাম করতে হয়। শীঘ্রই স্পাইডারম্যানের স্রষ্টারা তাকে অতিমানবীয় ক্ষমতাবান হিসেবে দেখানো শুরু করেন।